1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

‘স্বাধীনতাবিরোধীরা নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতাবিরোধীরা নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) নওগাঁর সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।
দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের কষ্ট হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করা হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির আন্দোলন সংগ্রাম আগের মতো হাওয়ায় মিশে যাবে।
তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ