1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ

‘সিত্রাং’ উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে : ত্রাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিলে তা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুল হক।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে আজ রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এটি লঘুচাপ আকারে গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। সেটি ধীরে ধীরে ২২ অক্টোবর দুপুর ১২টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। একইদিনে নিম্নচাপ ও রোববার গভীর নিম্নচাপে পরিণত হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ ও ১৭ ডিগ্রি অক্ষাংশ সংযোগস্থলে পৌঁছার পরে এটি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে এটি কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটারজুড়ে উপকূলের ১৯টি জেলাতেই আঘাত হানবে।
ঘূর্ণিঝড়টি আগামী সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
তবে বর্তমান যে ডিরেকশন আছে, আর দিক যদি পরিবর্তন না করে এবং উত্তর-পশ্চিম দিকে যেতে থাকে তাহলে ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবাংলায় আঘাত হানবে।
প্রতিমন্ত্রী বলেন, এটি যেহেতু সুপার সাইক্লোন হবে না, সিভিয়ার সাইক্লোন হবে- এটার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, যখন লঘুচাপ সুষ্টি হয়েছে তখন থেকেই আমরা কাজ শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ