1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

কী বোলিং, কী ব্যাটিং- বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে সব বিভাগেই রীতিমত বিধ্বস্ত করে ছেড়েছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ২০০ রান করার পর বল হাতে অস্ট্রেলিয়াকে ১১১ রানে অলআউট করে দিয়েছে তারা। সে সঙ্গে ৮৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জয় করে বিশ্বাকপে শুভ সূচনা করেছে কিউইরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৮৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলে কিউইদের জয়ের নায়ক ডেভন কনওয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটে পাওয়ারপ্লেতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কেন উইলিয়ামসনের দল। অ্যালেনের ঝড় চলে চতুর্থ ওভার পর্যন্ত। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে সে চার ওভারে ৫৬ রান আসে কিউইদের।
১৬ বলে ৪২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও পাওয়ারপ্লেতে মোট ৬৫ রান যোগ করে নিউজিল্যান্ড। অ্যালেনের বিদায়ের পর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৯ রান।
২৩ বলে ২৩ রান করে উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপসও। ১২ রান করে ফিরেছেন হ্যাজেলউডের বলে। চতুর্থ উইকেটে দ্রুত ৪৮ রান যোগ করে দলকে ২০০ রানে নিয়ে যান জিমি নিশাম ও কনওয়ে। নিশাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২৬ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ