1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

সুস্থ-সবল নতুন প্রজন্ম গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৫৫ Time View

সুস্থ-সবল নতুন প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ময়মনসিংহ নগরীরর ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মনোযোগী হতে হবে। নিজেদের সচেতন করে গড়ে তুলতে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও যৌন হয়রানিসহ সব ধরনের সামাজিক ব্যধি প্রতিরোধে সোচ্চার হতে হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য,জেলা প্রশাসক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ