1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

আরব আমিরাতকে ১৫২ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৫ Time View

এক ম্যাচে সব ধরনের আমেজই পেয়ে গেলো সমর্থকরা। একদিকে ব্যাটারের হাতে চার-ছক্কার মার, অন্যদিকে বোলারের হাতে হ্যাটট্রিকের ঘটনা এবং চ্যালেঞ্জিং স্কোর- সবই হলো।
জিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ৭৪ রানের ওপর ভর করে আরব আমিরাতের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আবার হ্যাটট্রিকও করেছেন আরব আমিরাতের লেগব্রেক বোলার কার্তিক মায়াপ্পন।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার নিশাঙ্কা এবং কুসল মেন্ডিস মিলে ৪২ রানের জুটি গড়েন। এ সময় ১৮ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস। ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পাথুম নিশাঙ্কা গড়েন ৫০ রানের জুটি।
দলীয় ৯২ রানের মাথায় ২১ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান ধনঞ্জয়া ডি সিলভা। ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন লেগ স্পিনার কার্তিক মায়াপ্পন। ৮ বলে ৫ রান করে প্রথমে আউট হন ভানুকা রাজাপাকসে।
এরপর আউন হন চারিথ আশালঙ্কা এবং দাসুন শানাকা। শেষ বলটিতো লঙ্কান অধিনায়কের বোঝারই উপায় ছিল না। ব্যাট এবং শরীর পেতে দিয়েও রক্ষা করতে পারেননি। বোল্ড হয়ে যান।
পরের ওভারেই আউট হয়ে যান ওয়ানিদু হাসারাঙ্গা। ৩ বলে করেন তিনি ২ রান। চামিকা করুনারতেœ ১১ বল খেলে করেন ৮ রান। শেষ দিকে প্রামোদ মধুশান এবং দুষ্মন্তে চামিরা অপরাজিত থেকে যান ১ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নেন মায়াপ্পন, ২ উইকেট নেন জাহুর খান, ১টি করে উইকেট নেন আয়ান আফজাল খান, আরিয়ান লাড়কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ