1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশে আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭২ Time View

ঢাকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে আসার কথা ছিল বলিউড তারকা নোরা ফাতেহির। তবে সরকার অনুমতি না দেওয়ায় ঢাকায় আসা হচ্ছে না তার।
সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাকে অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাচ্ছে না।
মরোক্কীয় বংশোদ্ভূত ভারতীয় নাগরিক নোরা ফাতেহির বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ