1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফের আয়ুষ্মান খুরানার বাজিমাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই ব্যতিক্রমী কিছু। তার অভিনীত ‘ডক্টর জি’ ছবিটি আবারও যেন তা প্রমাণ করল। শুক্রবার মুক্তির দিনে ছবিটি ব্যবসা করেছিল ৩.৮৭ কোটি রুপি। রোববার পর্যন্ত ছবিটি শুধু ভারতেই আয় করেছে ১৪.৫৯ কোটি রুপি। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন রকুলপ্রীত সিং।
‘ডক্টর জি’-ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শেফালি শাহ আর শিবা চাড্ডাও। ছবিতে আয়ুষ্মান এক মেডিকেলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন যিনি পড়ছেন গায়ানোকলজি বিভাগে। ছবিতে আয়ুষ্মান নারীদের চেকআপ করতে ভয় পান। সেই অসঙ্কোচ বোধ থেকে তিনি কীরকম মজার মজার কাণ্ড করে ফেলেন বা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়।
এর আগেও আয়ুষ্মান বলিউডকে প্রথাগত সিনেমার বাইরের কিছু গল্প উপহার দিয়ে এসেছেন। তিনি অভিনয় করেছেন ‘ভিকি ডোনার’, ‘শুভমঙ্গল সাবধান’, ড্রিম গার্ল’ ছবিতে ব্যতিক্রমী সব চরিত্রে । সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
অভিনেতার কথায়,আমি মনে করি সিনেমা কোনও মানুষের জীবনকে বদলাতে পারে। আর তা অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত। এতে তা আরও বেশি লোকের কাছে তা পৌঁছবে। একটা সময় তো ওটিটি-তে আসবেই।
এরপর আয়ুষ্মানকে দেখা যাবে ‘ড্রিম গার্ল টু’ ছবিতে। তার বিপরীতে রয়েছেন অনন্যা পাণ্ডে। ২০২৩-এর ঈদে এই সিনেমার মুক্তি পাওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ