1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

বার্সার আশা বাঁচিয়ে রাখলেন লেভানডভস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৭ Time View

ক্যাম্প ন্যুতে ইন্টার মিলানের বিপক্ষে হেরেই গিয়েছিল বার্সেলোনার। পৌঁছে গিয়েছিল আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শেষ ধাপে। সেখান থেকে কাতালানদের ফিরিয়েছেন রবার্ট লেভানডভস্কি। অঙ্কের খাতায় পরের ধাপে যাওয়ার নিভুনিভু আশাটা বাঁচিয়ে রাখলেন।
ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের সমতা করেছে বার্সা। গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ৪০ মিনিটে গোল করেন উসমান ডেম্বলে। উল্লাসে ভাসান গ্যালারি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করে সমতার ফেরে ইন্টার। গোল করেন বেরেল্লা।
এরপর ৬৩ মিনিটে লওতারো মার্টিনেজ গোল করে স্তব্ধ করে দেন বার্সার স্টেডিয়াম। তার ওই গোলেই হেরে বিদায়ের কিনারে পৌঁছে গিয়েছিল জাভির দল। ৮৩ মিনিটে লেভা গোল করে আশা বাঁচান। ৮৯ মিনিটে আবার লিড নেয় ইন্টার। কিন্তু ইনজাগির দল ওই লিডও ধরে রাখতে পারেনি। যোগ করা সময়ে লেভা গোল করে বার্সাকে বিদায় হতে রক্ষা করেন।
এই সমতায় ইন্টারের পয়েন্ট দাঁড়াল সাত। বার্সার পয়েন্ট চার। সমীকরণের হিসাবে বার্সার ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ও অ্যাওয়ে ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে জিততে হবে। অন্য দিকে বায়ার্ন ও প্লাজেনের বিপক্ষে হারতে হবে ইন্টারের।
আরও নানান সমীকরণ আছে। সেখানে দুই দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে শেষ ষোলোয়। ২৬ অক্টোবর বার্সা-বায়ার্ন ম্যাচেও মিলে যেতে পারে সব সমীকরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ