1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলা ছবিতে সালমান খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৭ Time View

একের পর এক বলিউডকে সুপারহিট ছবি উপহার দেওয়ার পর সালমান খান এবার কলকাতার বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত, অজয় দেবগন, জ্যাকি স্রফের পর এবার টালিউডের ছবিতে অভিনয় করছেন সালমান। কলকাতার আলোচিত নির্মাতা পার্থ সেনের ‘ধরতি’ ছবিতে অভিনয় করছেন বলিউড এই সুপারষ্টার।

টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে জানা গেছে, বাংলা ছবি ‘ধরতি’-তে সালমান খান অভিনয় করছেন বাবুলাল নামের একটি চরিত্রে। চরিত্রটি দলিত বা অবহেলিত ও নির্যাতিত শ্রেণীর একজন মানুষের। ছবিতে অভিনয়ের জন্য সালমান সম্মতিও দিয়েছেন।

পার্থ সেন পরিচালিত এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন কঙ্গনা রানৌত। এর আগে খবর ছড়িয়েছিল, এ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করবেন তার সাবেক প্রেমিক আদিত্য পাঞ্চোলে। পরে ছবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আদিত্য নন, কঙ্গানার বিপরীতে অভিনয় করবেন সালমান খান।

ছবিটি সম্পর্কে পরিচালক পার্থ সেন ও সংশ্লিষ্ট অন্যান্যরা এর বেশি কিছু আপাতত না জানালেও সালমান খান এ ছবিতে অভিনয় করছেন, এটি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ