1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

যমজ সন্তানের মা হলেন নয়নতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

প্রেম করে ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে গত ৯ জুন বিয়ে করেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং পরিচালক ভিগনেশ শিভান। বিয়ের চার মাসের মাথায় পেলেন সুসংবাদ। তাদের কোলজুড়ে এসেছে যমজ সন্তান।
রোববার (৯ অক্টোবর) এক টুইট বার্তায় সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করেন দুজনেই। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে এই তারকা দম্পতিকে।
টুইট বার্তায় ভিগনেশ লিখেছেন, ‘নয়ন আর আমি মা ও বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনাদের আশীর্বাদ দরকার।’
টুইটারে নয়নতারা লিখেছেন, ‘আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমরা সত্যিই ধন্য।’
এদিকে বিয়ের চার মাসের মধ্যেই এমন খবরে তাদের ভক্তরা অনেকেই অবাক হয়েছেন। এত দ্রুত দুই তারকা বাবা-মা হবে, তা কেউই ভাবেননি। কেউ কেউ প্রশ্ন করছেন, ‘এত তাড়াতাড়ি! এই তো সেদিন বিয়ে হলো।’
‘নানুম রাউড়িধান’ সিনেমার সেটে পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। গত বছর এই প্রেম প্রণয়ে রূপ নেয়।
গত ৯ জুনতামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ