1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায় : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সংগঠিত করতে, যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায়।
আজ শনিবার বি‌কে‌লে মানিকগঞ্জ সদরের নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। নবগ্রাম স্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মনে রাখতে হবে—সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। একজন যোগ্য নেতার দ্বারাই দল যেমন এগিয়ে যায়, তেমনি দলের খেয়াল রাখতে হয়—কাকে নেতা করলে বা দায়িত্ব দিলে দলেরও মঙ্গল, দেশের মঙ্গল হয়।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘অযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না, বরং পিছিয়ে পড়ে। দেশের মানুষ বিএনপি জামায়াতকে সরকারের দায়িত্ব দিয়েছিল। অযোগ্যদের এমপি-মন্ত্রী করা হয়েছিল। দেশকে পিছিয়ে দিয়েছিল।…শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ