1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

ম্যান সিটিকে ২ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩২ Time View

গত মৌসুমের শেষ ম্যাচে মাঠের নির্ধারিত আইন ভঙ্গের কারণে ম্যানচেস্টার সিটিকে দুই লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচটিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও নাটকীয়ভাবে লড়াইয়ে ফিরে এসে ৩-২ গোলের জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছিল সিটিজেনরা। আর তাতেই উল্লসিত সমর্থকরা মাঠে নেমে শিরোপা উদযাপনের আনন্দে মেতে ওঠে। এই জয়ে লিভারপুলকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছিল সিটি।
মাঠের ওই ঘটনায় এ্যাস্টন ভিলার গোলরক্ষক রবিন ওলসেন আহত হয়েছিলেন। সমর্থকরা গোলবারের ওপরে উঠে পড়লে একপাশের গোলপোস্টের ক্রসবার ভেঙে পড়ে।
পরবর্তী সময়ে সিটির বিপক্ষে অভিযোগ আনে ফুটবল অ্যাসোসিয়েশন যা ক্লাবের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। ম্যাচ শেষে মাঠের ভিতর অবৈধ ভাবে প্রবেশ করে সমর্থকদের অশোভন আচরণের দায়ে সিটির বিপক্ষে অভিযোগ আনা হয়। প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের শেষ সপ্তাহটি এই ধরনের আরও ঘটনায় বেশ সমালোচিত হয়েছিল।
গত মাসে একই ঘটনায় এভারটনকে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়। গত মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এভারটনের সমর্থকরা মাঠে প্রবেশ করে মাঠের ক্ষতিসাধন করে।
নটিংহ্যাম ফরেস্টের সিটি গ্রাউন্ডে প্লে-অফের সেমিফাইনালে মাঠে ঢুকে পড়া সর্মথকদের রোষানলে পড়েছিলেন শেফিল্ড ইউনাইটেডের ফরোয়ার্ড বিলি শার্প।
ব্রিটিশ হোম অফিস গত মাসে একটি জরিপ প্রকাশ করে, যেখানে দেখা গেছে গত মৌসুমে ইংল্যান্ড ও ওয়েলসে ৪৪১টি মাঠের আইন ভঙ্গের ঘটনা ঘটেছে। ২০১৮-১৯ মৌসুমের তুলনায় যা ১২৭ শতাংশ বেশি। আর আগের দুই আসরে করোনার কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশে বিধিনিষেধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ