1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় গেলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে।
পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হবেন রাষ্ট্রপতি। সাড়ে ৪টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন।
এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ