1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৬ Time View

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২ থেকে ৩ ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার গণমাধ্যমে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়ায় দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এর কারণ উদঘাটনে দুইটি তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগে বিদ্যুৎ দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টায় কাজ করছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি জানিয়েছে, বেলা ২টায় গ্রিড বিপর্যয় ঘটে৷ পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে৷ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লার বড় অংশে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুতকেন্দ্র চালু হয়েছে ৷ সীমিত এলাকায় সরবরাহ শুরু করা হয়েছে।

পিজিসিবির বলছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ৷ রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ