1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩১ Time View

সর্বশেষ সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন এক বছরেরও বেশি সময় আগে। এরপর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেললেও পাঁচ দিনের খেলায় আর মাঠে নামেননি। কে জানতো, ভারতের বিপক্ষে সেই ওভাল টেস্টই যে শেষ টেস্ট হতে যাচ্ছে মঈন আলির। হ্যাঁ এটাই। ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে আর মাঠে নামবেন না মঈন, সোমবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার নিজেই।

এক কথায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন মঈন। কোনো ধরনের আভাসও দেননি। তবে লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে নাকি আগেই এ ব্যাপারে কথা সেরে নিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। রোববার এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি।

৩৫ বছর বয়সী এ ক্রিকেটার মনে করেন, টেস্ট ক্রিকেটে ফেরার দরজাটা তার চিরতরে বন্ধ করা উচিত। মূলত বয়সের কারণেই এমনটা ভাবছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া সিদ্ধান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই বলেও এসময় জানান মঈন।।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। আমার বয়স এখন ৩৫। আমি এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। তাই সিদ্ধান্তটা পরিবর্তন করাটাও ঠিক মনে হচ্ছে না। এখন আমার সময় এসেছে ক্যারিয়ারের ওই দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়ার। ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা গর্বের বিষয় এবং আমার স্বপ্নও পূরণ হয়েছে।’

তিনি বলেন, ‘ম্যাককালাম আমাকে ফোন দিয়েছিল। আমি তার দীর্ঘ সময় ধরে কথা বলেছি, তাকে বুঝিয়েছি। সে বুঝেছে, অনুভূতিটা সে জানে। দুঃখজনকভাবে টেস্টের যাত্রায় আমি আর নেই।’

সাদা জার্সিতে ইংল্যান্ডের হয়ে ৬৪টি ম্যাচ খেলা মঈনের মোট রান ২৯১৪ রান। গড়টাও বেশ ভালোই, ২৮.৬৯। আবার বল হাতে উইকেটও নিয়েছেন ১৯৫টি। গেল বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মঈন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ