1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পাকিস্তানকে ৭১ রানের টার্গেট দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৯ Time View

দাপুটে জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে মাত্র ৭০ রান তুলেছে নিগার সুলতানার দল। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৭১।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজও টসভাগ্য সহায় হয়নি টাইগ্রেসদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেও ধাক্কা খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)।

পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। দলের বোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে বাংলাদেশ।

সেখান থেকে ৩৪ বলে ২৪ রানের একটি জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি আর লতা মন্ডল। লতা ১২ রান করে নিদা দারের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ২৭ রানে ৪ উইকেট হারায় চ্যাম্পিয়নরা।

এরপর সালমা খাতুনকে নিয়ে অধিনায়ক জ্যোতির ২৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি। জ্যোতিকেও এলবিডব্লিউ করেন নিদা দার। ৩০ বলে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।

১৪তম ওভারে মাত্র ৪২ রান তুলে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর আর লড়াকু পুঁজির পেছনে ছুটতে পারেনি। সালমা খাতুন ২৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ