1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দেশে এখন কোথাও মঙ্গা নেই, খাদ্যের অভাব নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, একটা সময় দেশে মঙ্গা ছিল। কিন্তু এখন আর কোথাও মঙ্গা নেই, খাদ্যের অভাব নেই। আমরা প্রযুক্তির ব্যবহার করে সব সমস্যা দূর করেছি। দেশের শিল্প কারখানা হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, অবকাঠামগত উন্নয়ন হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। একটু টাকার মালিক হলেই মানুষ জায়গা কিনে বাড়ি করছে। এ যে জমি কমে যাচ্ছে এতে তো আমাদের খাদ্যের উৎপাদন কমছে। আর এ জায়গাটিতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। এ উন্নয়ন আরও এগিয়ে নিতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিরোধী দল একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে সাংঘর্ষিক এবং দেশকে অনিশ্চয়তার মুখে ফেলে দিতে চাইছে। আমি শুধু এটুকুই বলব আজকে বাংলাদেশ উন্নয়নের জন্য সারা পৃথিবীতে প্রশংসিত। কোনো ষড়যন্ত্র এ উন্নয়নকে রুখে দিতে পারবে না।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়াতে পারলে উৎপাদন ব্যয় কমানো সম্ভব। আধুনিক প্রযুক্তি দিয়ে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করেই আমাদের মান সম্পন্ন পণ্য বাজারে আনতে হবে। তবেই আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারব।

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিওর) মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, এটুআইয়ের হেড অব টেকনোলজি (আইল্যাব) ফারুক আহমেদ জুয়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ