1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জিম করতে গিয়ে সালমানের ‘বডি ডাবলের’ মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৭৩ Time View

জিম করতে গিয়ে মারা গেলেন বলিউড সুপারস্টার সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তার বয়স হয়েছিল ৫০ বছর।

নিজের ‘বডি ডাবল’-এর মৃত্যু নিশ্চিত করে ইনস্টাগ্রামে সালমান খান লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করি।’

‘টিউবলাইট’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’, ‘দাবাং ২’সহ সালমান খানের সঙ্গে অর্ধশতকেরও বেশি সিনেমোয় কাজ করেছেন সাগর পাণ্ডে।

সালমান খানের একনিষ্ঠ ভক্ত সাগর পাণ্ডের মৃত্যুতে শোক জানিয়েছেন আরও অনেকে। ভোজপুরী অভিনেত্রী আম্রপালী দুবে সাগরের ছবি শেয়ার করে লেখেন, ‘জীবন সত্যি কত অনিশ্চিত। তোমাকে মিস করব সাগর পাণ্ডেজি। ওম শান্তি। আমি এখনও মানতে পারছি না তুমি আর নেই।’

প্রসঙ্গত, শুধু সালমানের ‘বডি ডাবল’ হিসেবে কাজই করতেন না সাগর, ছিলেন একনিষ্ঠ ভক্তও। সালমানকে ডাকতেন ‘গুরু’ বলে। গুরুর মতো তিনিও বিয়ে করেননি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে ময়ানগরীতে এলেও, ‘ভাইজান’র ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেও সন্তুষ্ট ছিলেন।

উল্লেখ্য, জিমে শরীরচর্চা করতে গিয়ে মৃত্যু বলিউডে নতুন ঘটনা নয়। গত মাসে (২১ সেপ্টেম্বর) জিমে শরীরচর্চা করতে গিয়ে মারা যান কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। এছাড়া গত বছর (২ সেপ্টেম্বর) মারা যান ‘বিগ বস ১৩’ বিজয়ী সিদ্ধার্থ শুক্লা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ