1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

পৌনে ৬ হাজার কোটি টাকা বাজেট সাপোর্ট দেবে জাইকা: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলার বা দেশি মুদ্রায় প্রায় পৌনে ৬ হাজার কোটি টাকা বাজেট সাপোর্ট দেবে জাপান ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। এ বিষয়ে সংস্থাটি ইতিবাচক বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাইকার বিদায়ী রাষ্ট্রদূত ইয়ো হায়াকাওয়া এবং নতুন রাষ্ট্রদূত ইচিগুচি তোমোহিডের সাক্ষাৎ শেষে পরিকল্পনা মন্ত্রী এ আশার কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাইকার বিদায়ী এবং নতুন প্রতিনিধি সঙ্গে আলোচনায় বুঝতে পারলাম তারা বাজেট সহায়তা নিয়ে ইতিবাচক। তাদের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলার সাপোর্ট পেতে পারি। এটা আলোচনা পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমার বিশ্বাস সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাবো।’

মান্নান বলেন, ‘আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনমিক জোন হচ্ছে। প্রকল্পটি দ্রুত শেষ করতে চায় জাইকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও কাজ করতে চাই। এই খাতে জাইকাও সহায়তা করতে আগ্রহী। আমাদের নৌবন্দরগুলো, অবকাঠামো খাত, রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায় জাইকা।’

হায়াকাওয়া বলেন, ‘করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ খুব দ্রুত ও সুন্দর করে সামলে নিয়েছে। নানা চ্যালেঞ্জের মত বাংলাদেশ তার অগ্রগতি ধরে রেখেছে।’

নতুন প্রতিনিধি ইচিগুচি বলেন, ‘আমি গত ১০ বছর থেকেই জাইকার প্রধান কার্যালয়ে বাংলাদেশ নিয়ে কাজ করেছি। মেট্রোরেল, মেঘনা-গোমতি-কাঁচপুর সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ বাংলাদেশের নানা প্রকল্পে আমি অবদান রেখেছি। এতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আমার কিছু পূর্ব অভিজ্ঞতা হয়েছে। যা আমাকে সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ