1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ফ্ল্যাট বিক্রি করে কত টাকা পেলেন অক্ষয় কুমার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ Time View

ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় ফ্ল্যাটটি ৬ কোটি টাকায় বিক্রি করলেন। ‘খিলাড়ি’র ফ্ল্যাটটি কিনেছেন সঙ্গীত পরিচালক ডাবু মালিক ও তাঁর স্ত্রী জ্যোতি।

সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরের আগস্ট মাসে ফ্ল্যাট বিক্রির লেনদেন হয়। অক্ষয়ের ফ্ল্যাটটির কার্পেট এলাকা ১২৮১ বর্গ ফুটের। ব্যালকনি ৫৯ বর্গ ফুটের। ২০১৭ সালের নভেম্বর মাসে ৪.১২ কোটি টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন ‘আক্কি’।

চলতি বছরের জানুয়ারি মাসেই ৭.৮৪ কোটি টাকায় পশ্চিম খার এলাকায় একটি সম্পত্তি কেনেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে ওরলির লোধা এলাকায় ৪.৮৫ কোটি টাকার আরও একটি সম্পত্তি কিনেছিলেন। একাধিক সম্পত্তিতে তাঁর বিনিয়োগ রয়েছে। ভারতে সবচেয়ে বেশি যাঁরা কর দেন, তাঁদের মধ্যে অন্যতম অক্ষয়।

নব্বইয়ের দশকের শুরু থেকে বলিউড শাসন করছেন অক্ষয়। শাহরুখ-সলমন-আমির— এই তিন খানের রাজত্বের মধ্যেও নিজস্ব জায়গা তৈরি করেছেন ‘খিলাড়ি’। একের পর এক সুপারহিট ছবি তাঁর ঝুলিতে। তিন দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দা কাঁপাচ্ছেন অক্ষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ