1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রানির অনুষ্ঠানের চেয়ে বেশি খরচ হবে আবের অন্ত্যেষ্টিক্রিয়ায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

আগামী সপ্তাহে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া। এতে ১৬৬ কোটি ইয়েন খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। যা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের বেশি। আর এ নিয়ে জাপানজুড়ে তৈরি হয়েছে বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হয়েছে ১৩০ কোটি ইয়েন।

এর আগে জাপান সরকার টোকিও অলিম্পিকে ১৩০ কোটি ডলার ব্যয় করে। এটি আনুমানিক বাজেটের প্রায় দ্বিগুণ ছিল। তখনও এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইভেন্ট কোম্পানি মুরায়ামা আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আয়োজন করবে।

গত জুলাইতে আবেকে গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাপান সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য খরচ ধরেছে ২৫ কোটি ইয়েন। জাপানের মন্ত্রী পরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, নিরাপত্তার জন্য খরচ হবে ৮০ কোটি ইয়েন ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণের জন্য খরচ হবে ৬০ কোটি ইয়েন।

তিনি আরও জানান, আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বেড়ে ১৭০টি ইয়েনও হতে পারে।

সম্প্রতি আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অফিসের কাছে এক ব্যক্তি নিজ গায়ে আগুন দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ