1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে ৩ অক্টোবর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

আগামী ৩ অক্টোবর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে বলে ঘোষণাটি দেওয়া হয়েছিল আগেই। এরপর আর দেওয়া হবে না প্রথম ডোজের টিকা। এবার আনুষ্ঠানিকভাবে সে কথা জানানো হলো স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে।

অধিদফতর বলছে, করোনা টিকার প্রথম ডোজ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ দেওয়া হবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজ টিকা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় পরে আর প্রথম ডোজ নেওয়া যাবে না।

এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, দেশে এখনও করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। এছাড়া, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকার এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

জাহিদ মালেক বলেছিলেন, অনেক ভ্যাকসিন শেষ হয়ে গেছে, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর আমাদের কাছে হয়ত প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ভ্যাকসিন থাকবে না। তাই অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন।

তাই প্রথম ও দ্বিতীয় ডোজ না নেওয়াদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থমন্ত্রী ওই অনুষ্ঠানে বলেছিলেন, আগামী ৩ অক্টোবরের মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজে বাদ পড়াদের টিকা নিতে হবে।

এসময় মন্ত্রী আরও জানান, আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম। দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশুকে টিকার আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ