1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আমিরকন্যা ইরার বাগদান সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ Time View

প্রেমে পড়েছিলেন আরও আগেই। এবার সেই প্রেম পরিণতির পথে এক ধাপ এগোল। এবার বাগদান হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সারলেন ইরা।

ইরা ও নূপুরের বাগদানের খবরে যারপরনাই খুশি তাদের অনুরাগীরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একে অপরের হাত ধরার খবর দেন দুজনে। রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হলো। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেখানে দেখা গেছে— ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ (প্রেম নিবেদন) করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তার পরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ল চারপাশ।

ইতালিতে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেছেন নূপুর। ‘আয়রন ম্যান ইতালি’ শোতে অংশ নিতে সেখানে গিয়েছেন শিখারে। গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। চলতি বছরের ৩১ মে ছিল তাদের প্রেমের দ্বিতীয় বার্ষিকী। ঘটনাচক্রে আমিরের ফিটনেস কোচ শিখারে। আর তার প্রেমেই হাবুডুবু খেলেন কন্যা ইরা।

আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরার জন্ম ১৯৯৭ সালে। বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি ইরা। ক্যামেরার পেছনেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। উঠতি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ