1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দেশে ফিরেই সাফজয়ী ফুটবলারদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ Time View

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশের নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেয়ার ঘোষণার পর এবার দলের যে খেলোয়াড়ের বাড়ি প্রয়োজন হবে, তাকে তা তৈরি করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক নারী ফুটবলারের বাড়িঘরের খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলারদের প্রত্যেকের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন সরকারপ্রধান। দেশে ফিরেই সেই পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছে প্রেস উইং।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এর আগে বুধবার নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। রূপনার নিজ জেলা রাঙ্গামাটিতেই বাড়িটি তৈরি করে দেয়া হবে। দক্ষিণ এশিয়ার সেরা নারী গোলকিপার রূপনার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায়।

গ্লাভস হাতে দক্ষতার সঙ্গে বাংলাদেশের গোলপোস্ট সামাল দিলেও তার নিজের বাড়ির অবস্থা জরাজীর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী দেখেন সেই ছবি। সেখান থেকেই রূপনার পরিবারের জন্য বাড়ি তৈরির নির্দেশনা দেন তিনি।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠতম আসরে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারীরা।

পুরো আসরে একটি গোলই হজম করতে হয়েছে বাংলাদেশকে। সেটিও ফাইনালের দিন। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে আর কোনো প্রতিপক্ষ গোল করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ