1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

সহ-উপাচার্যকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু: নাহিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ৮৩ Time View

অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্যকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের এ আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরে যাক, এটা আমরা চাই। বুয়েটের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সহ-উপাচার্যকে প্রত্যাহরের প্রক্রিয়া চলছে।’

চলমান সমস্যার সমাধান খুব শীঘ্র হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

এদিকে বিকেলে বুয়েটের কাউন্সিল ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন। তবে শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে আপাতত নতুন কর্মসূচি দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের মুখপাত্র সুদীপ্ত সাহা জানান, “সহ-উপাচার্যকে প্রত্যাহার ও সব শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়াসহ অন্যান্য দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়নের আগে ক্লাসে ফেরা হবে না।”

উপাচার্যকেও পদত্যাগ করতে হবে বলে শিক্ষার্থীরা জানিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ