1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

একদিনে আরও ৪৩৮ জনের করোনা শনাক্ত, মৃত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫ Time View

দেশে টানা চতুর্থ দিনের মত চারশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল এই তথ্য পাওয়া গেছে। এই ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৪১ শতাংশ ছিল।

এ নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩০৩ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

দেড় মাস পর গত সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবারও চারশ ছাড়ায়, মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে সেদিন। এরপর মঙ্গলবার ৪৩৫ জন এবং বুধবার ৪০২ জন নতুন কোভিড শনাক্তের খবর আসে।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮মার্চ। এর ১০দিন পর প্রথম মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ