1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আরও ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত সরকারের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ Time View

বাজার স্থিতিশীল রাখতে আরও ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দর প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ৪ লাখ টন চাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে। বাকি ৫ লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। দ্রুততম সময়ে চাল আনার জন্য দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।

খরার কারণে এবার আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন বাস্তবতায় চালের যাতে কোনো ঘাটতি সৃষ্টি না হয়, সে জন্য আগেভাগেই বড় ধরনের ক্রয় পরিকল্পনা নিয়েছে সরকার।

এর আগে ভারত ও মিয়ানমার থেকে সাড়ে তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার, যার অনুমোদন এরই মধ্যে ক্রয় কমিটি দিয়েছে। এ ছাড়া রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখন নতুন করে আরও ৯ লাখ টন চাল আমদানির নীতিগত অনুমোদন দিল সরকার।

বাজারে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম এখনও চড়া। ভোক্তা যাতে সহনীয় দামে চাল কিনে খেতে পারে, সে জন্য অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়াতে শুল্ক কমানোসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি পর্যায়ে সহজ করা হয়েছে আমদানি।

এসব উদ্যোগের ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং শিগগিরই চালের দাম কমে আসবে বলে আশা করছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ