1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

শেষ মুহূর্তের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ Time View

একেবারে শেষ মুহুর্তের গোলে মান বেঁচেছে লিভারপুলের। আগের ম্যাচে বোর্নমাউথকে ৯ গোলে ভাসানো অল রেডরা নিউক্যাসেলের বিপক্ষে একটি গোলের জন্য পাগলপ্রায়। প্রথমার্ধেই অভিষিক্ত সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্দার ইস্যাকের গোলে হারের শঙ্কায় পড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

অবশ্য দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান উইঙ্গার ফিরমিনোর গোলে ম্যাচে ফিরে লিভারপুল। ড্র’য়ের দিকে এগোতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে জয় এনে দিয়েছেন ফাবিও কারভালহো।

বুধবার (৩১ আগস্ট) রাতে অ্যানফিল্ডে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-১ গোলে হারায় প্রিমিয়ার লিগের বর্তমান রানার্সআপ। জয়সূচক গোল দুটি করেছেন রবার্তো ফিরমিনো ও কারভালহো। এই জয়ে এবারের লিগে প্রথমবার টানা দ্বিতীয় জয় পেল লিভারপুল। প্রথম দুই ম্যাচ ড্র’য়ের পর তৃতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বসে অলরেডরা। অবশেষে টানা দুই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে ক্লপের দল।

ঘরের মাঠে ম্যাচের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে অল রেডরা। নিউক্যাসেলকে এগিয়ে নেন অভিষিক্ত আলেকজান্দার ইস্যাক। এরপর ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহর বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে দেখা মিলে নাটকীয়তা। শেষ মুহূর্তে যোগ করা অষ্টম মিনিটে লিভারপুলকে জয়সূচক গোল এনে দেন বদলি নামা ফাবিও কারভালহো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ