1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি ‘এটি একটি ভালো সূচনা’—যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ঘোষণা বিএনপির ইশতেহারে কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে পড়লেন সরকারি কর্মচারীরা ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় বিএনপি আর্থিক নিয়ম ভাঙার শাস্তি মুখে লেস্টার সিটি

বিএনপির নাশকতা করলে আ. লীগের নেতাকর্মীরা বসে থাকবে না : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৩ Time View

আন্দোলনের নামে বিএনপি রাজপথে নাশকতা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনীতির নামে আবার যদি ভাংচুর, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণ করবে সরকারের প্রশাসন।

গতকাল মঙ্গলবার বেলা বিকেল ৫টায় শহরের নওজোয়ান মাঠে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরোও বলেন বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের উপর আক্রমন করেছিল, তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল। তিনি বলেন, জামায়াত প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীরবতাই প্রমাণ করে বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। চুপ থেকে বিএনপির নেতারা এ সত্য স্বীকার করে নিয়েছেন। তাদের এই ঐক্য আছে এবং থাকবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ধামুইরহাট-পতœীতলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আত্রাই-রাণীনগর আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রমুখ।

উক্ত সমাবেশে আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ