1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মাত্র ৮৮ বলে জিতে ওয়ানডে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬৬ Time View

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর রীতিমত ধুঁকছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে রেগিস চাকাভার দল।

প্রথম ওয়ানডেতে তবু ২০০ রান করে হেরেছিল ৫ উইকেটে। এবার মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার ম্যাচটি জিততে খেলতে হয়েছে মাত্র ৮৮ বল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।

টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন অসি গতিতারকা।

মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।

জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স কারে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ