1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আবারও রোহমানের সঙ্গে রাস্তায় ধরা দিলেন সুস্মিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৭২ Time View

এক মাস আগের কথা। সুস্মিতা সেন-লোলিত মোদীর সম্পর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সোমবার পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ল এক অন্য ছবি। সাবেক প্রেমিক রোহমান শলের সঙ্গেই দেখা গেল সুস্মিতাকে। সঙ্গে ছিলেন বড় মেয়ে রেনি।

মুম্বাইয়ে একটি বাড়ি সাজানোর দোকানের বাইরে দেখা গেল তাদের। প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট থাকবে। যেমনটা কথা দিয়েছিলেন, হলও তেমনটাই। পাপারাজ্জির সামনে একসঙ্গে পোজও দিলেন তারা। ডিসেম্বরে জনসমক্ষে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

বিচ্ছেদের কয়েক মাস যেতে না যেতেই ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তার এই নতুন শুরুর জন্য প্রাক্তন রোহমান শুভেচ্ছা জানাতে ভোলেননি।

কারণ, রোহমান প্রথম দিন থেকেই জানিয়েছিলেন, তাদের সম্পর্কের প্রথম কথাই হলো বন্ধুত্ব। সেই বন্ধুত্বই আরও একবার ফ্রেমবন্দি হল। এই ছবি দেখে অনেকরই প্রশ্ন, তবে কি আবারও একসঙ্গে সুস্মিতা-রোহমান। না সেই আভাস এখনো মেলেনি।

সবশেষ ‘আরিয়া’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল নায়িকাকে। আপাতত ‘আরিয়া’র তৃতীয় সিজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সুস্মিতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ