1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৭ Time View

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার।

শ্রদ্ধা নিবেদনের পর শামসুল হক টুকু জানালেন, সকল সদস্যদের সমান সুযোগ দিয়ে সংবিধান ও কার্যপ্রণালী বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ