1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

সরকারি গুদামে ২০ লাখ টন খাদ্যশস্য মজুত: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

সরকারি গুদামে ২০ লাখ টন খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ভোক্তাদের স্বস্তি দিতেই আমরা ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করতে যাচ্ছি।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৮ দরিদ্র ব্যক্তি চিকিৎসা সহায়তার চেক বিতরণে এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, আউশ ধান বাজারে আসায় শুরু করায় ধান-চালের দামও কমতে শুরু করেছে। কৃষক এখন আমন চাষে ব্যস্ত। আমন ধানের চাষাবাদ বৃষ্টির ওপর নির্ভরশীল। উৎপাদন কতটুকু হবে তা প্রকৃতির ওপর নির্ভর করে। এ কারণে আমরা সতর্কতা হিসেবে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও থাইল্যান্ডে থকে জিটুজি পদ্ধতিতে চাল আমদানির কাজ শুরু করেছি। সেপ্টেম্বর থেকে এ চাল দেশে আসতে শুরু করবে।

অনুষ্ঠানে ১৮ জন অসহায়, দরিদ্র নারী-পুরুষের মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে ৮ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী। খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১২টি মসজিদ ও মন্দিরের জন্য ২ লাখ ১৬ হাজার টাকা ও তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া এডিপির অর্থায়নে ৫০টি মসজিদে লাশবাহী খাটিয়া, উপকারভোগীদের মধ্যে ১৬০টি সেলাই মেশিন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মন্ডল ও ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ