1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

‘কোবরা’ দিয়ে সিনেমায় অভিষেক ইরফান পাঠানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৭৮ Time View

ইরফান পাঠান। ভারতের ক্রিকেট তারকা হিসেবে যাকে সবাই চেনে। তিনি ছিলেন ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছিল ভালো দক্ষতা। তবে খেলা ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। এবার সিনেমা জগতে পা রাখলেন সাবেক এই ক্রিকেটার।

দক্ষিণী সিনেমা ‘কোবরায়’ দেখা যাবে তাকে। ইন্টারপোল অফিসার হিসেবে অভিনয় করেছেন তিনি। ইরফানের সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেতা চিয়ান বিক্রম। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার।

এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ আগস্ট) ‘কোবরা’র ট্রেলার মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন ইরফান পাঠান।

ইনস্টাগ্রামে তার সাবেক সতীর্থ সুরেশ রায়না লিখেছেন, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, দারুণ অ্যাকশন সিনেমা এটি। দেখার অপেক্ষায় আছি।

ক্রিকেটার দীপক হুডা টুইটারে লেখেন, ইরফান একবার বলেছিলেন, ‘আমি অলরাউন্ডার, আমি সব করি।’ ট্রেলারে সে প্রমাণই পাওয়া গেলো।

ইরফানকে উদ্দেশ করে রবিন উথাপ্পা টুইট করেন, ভাই আপনাকে অভিনন্দন।

সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালের অক্টোবরে। এরপর করোনার প্রভাবে পিছিয়ে যায় কাজ। তবে শেষ পর্যন্ত সব গুছিয়ে এটি এখন মুক্তির অপেক্ষায়। সব ঠিক থাকলে ৩১ আগস্ট মুক্তি পাবে কোবরা।

সিনেমাটি পরিচালনা করেছেন আর অজয় গনানামুথু। এছাড়া আরও রয়েছেন অভিনেত্রী সৃনিধি শেঠি, মালয়ালম অভিনেতা রোশান ম্যাথু। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ