1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

অবৈধ ক্লিনিক বন্ধে ফের স্বাস্থ্যের অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৮ Time View

আগামীকাল সোমবার থেকে ফের অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, আজকে (সোমবার) এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে দেব। ৩ মাস আগে যেভাবে অভিযান পরিচালনা হয়েছে একইভাবে হবে।

ডা. আহমেদুল কবির বলেন, আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এ অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ কাল সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তিনি আমাদের আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত অভিযানে মোট ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযানের ফলে নিবন্ধনের আবেদন থেকে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা রাজস্ব আয় হয়েছে। এ ছাড়া নতুন লাইসেন্সর জন্য পরিদর্শনের অপেক্ষায় এক হাজার ৯৮৬টি, লাইসেন্স নবায়নের জন্য পরিদর্শনের অপেক্ষায় ২ হাজার ১৭টি প্রতিষ্ঠান। পাশাপাশি নতুন লাইসেন্স দেওয়া হয়েছে ১ হাজার ৪৮৯টি, লাইসেন্স নবায়ন হয়েছে ২ হাজার ৯৩০টি। নতুন লাইসেন্সের জন্য পরিদর্শন শেষ হয়েছে ৩৭৯টির এবং লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৭৬টি পরিদর্শন শেষ হয়েছে আর নতুন লাইসেন্সের জন্য পেন্ডিং রয়েছে দুই হাজার আবেদন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ