1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযানে গ্রেফতার ৪৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার ১০৬ পিস ইয়াবা, ৫৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৩০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ আগস্ট) ভোর ৬টা থেকে শনিবার (২৭ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ