1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৬ Time View

রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ আলোচনা করেছি।

মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করবো ডলার রেটটা বাড়াতে। তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। রফতানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আজ সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ