1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

দ্রুত বিয়ে করি, মা হওয়াটাও ভুল ছিল : অপু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৯৪ Time View

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থেকে নায়ক শাকিব খান যেদিন দেশে ফেরেন ঠিক সেদিনই ঢাকা ছাড়েন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। একমাত্র সন্তান আব্রাম খান জয়কে বাবার কাছে রেখে কলকাতায় উড়াল দেন তিনি। সেখানে তার অভিনীত ‘শর্টকাট’ ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারণায় কলকাতায় যাওয়া তার।

ছবির প্রচারণায় কলকাতা গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলছেন অপু। আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন।

অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’

কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর, ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’

কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শর্টকাট’। ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ