1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালদ্বীপের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৬১ Time View

প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দেশ থেকে নতুন কর্মী নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালদ্বীপের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৩ আগস্ট) মালদ্বীপের (পিপলস মজলিস) সংসদ ভবনের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে মজলিস অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কমিশনার এই বাংলাদেশি কর্মী নেওয়ার অনুরোধ করেন।

তারা উভয় দেশ ও ভাতৃপ্রতীম জনগণের মধ্যকার চমৎকার সম্পর্কের বিষয়ে উল্লেখ করেন। স্পিকার বাংলাদেশের কৃষি ক্ষেতের ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি মালদ্বীপের কৃষি উন্নয়নে প্রয়োজনীয় যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে মালদ্বীপের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতির বিষয়ে উল্লেখ করেন ও বিশ্বের বুকে বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসাবে দাঁড় করানোর জন্য শেখ হাসিনা সরকারের বিশেষ প্রশংসা করেন।

আলোচনার এক পর্যায়ে স্পিকার বাংলাদেশের উন্নয়ন ও সার্বিক অবস্থা নিজে চোখে দেখার জন্য বাংলাদেশ সফরের বিষয়েও তার আগ্রহ ও সম্মতি তুলে ধরেন। পরিশেষে দক্ষিণ এশিয়ার ভাতৃপ্রতীম এই দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আলোচনা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ