1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

আরব আমিরাতে পৌঁছেছে টাইগররা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭০ Time View

এশিয়া কাপের ১৫তম আসরে অংশ নিতে এখন আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ২টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পৌছায় টাইগাররা। এরপর সেখান থেকে সরাসরি চলে যায় টিম হোটেলে।

একদিন বিশ্রাম নিয়ে আগামীকাল আইসিসি অ্যাকাডেমিতে দলগত অনুশীলনে নামবে বাংলাদেশ। এরপর ২৮ ও ২৯ তারিখ সুযোগ সুযোগ পাবে অনুশীলনের।

ভিসা জটিলতায় পড়ে দলের সঙ্গে যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয়। আজ ঢাকা ছাড়ার কথা এই দু’ক্রিকেটারের।

এর আগে অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দেশ ছাড়ে টাইগাররা। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ায় হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে টাইগারদের। তার পরিবর্তে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার পরিকল্পনাতেই এশিয়া কাপে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আগামী ২৭ আগস্ট শুরু এশিয়া কাপ। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপের বাকি দল শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ। এর আগে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ