1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাফুফেকে বাস উপহার উয়েফার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৭৭ Time View

জাতীয় দলের ফুটবলারদের হোটেল থেকে অনুশীলন মাঠে যাতায়াতের জন্য আর বাস ভাড়ার অর্থ গুনতে হবে না বংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বুধবারই বাফুফে পেয়ে যাচ্ছে একটি উন্নতমানের বাস।

না, এ বাসের জন্য কোন অর্থ ব্যয় করতে হচ্ছে না বাংলাদেশের ফুটবল কর্তৃপক্ষকে। বাসটি বাফুফেকে উপহার দিচ্ছে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।

বাফুফে উয়েফার সদস্য নয়- এএফসির সদস্য। তাহলে প্রশ্ন উঠতে পারে উয়েফার সহযোগিতা কি করে পায় বাফুফে? বাংলাদেশ এই বাসটি পাচ্ছে উয়েফার অবকাঠামো সহায়তা কর্মসূচির অংশ হিসেবে। যা বাফুফে পাচ্ছে এএফসির মাধ্যমেই।

এ কর্মসূচির অংশ হিসেবে বাফুফে এর আগে ঘরোয়া খেলা সম্প্রচারের জন্য কিছু সরঞ্জামাদি উপহার পেয়েছিল। এবার পাচ্ছে বাস। বুধবার বিকেলে উয়েফার দেওয়া এই বাসটি বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ