1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

রাবাদার বোলিং তোপে ১৬৫ রানেই গুটিয়ে গেলো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬২ Time View

ঘরের মাঠ যেন অচেনা ঠেকলো ইংল্যান্ডের কাছে। ক্রিকেটতীর্থ লর্ডসে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার তোপে প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গেলো স্বাগতিকরা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ৬ উইকেটে ১১৬ রান করেছিল ইংলিশরা। দ্বিতীয় দিনে তারা সেই সংগ্রহটা টেনে নিতে পেরেছে ১৬৫ পর্যন্ত। বলতে গেলে একাই লড়াই করা অলি পোপ আউট হন ৭৩ করে।

অধিনায়ক বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে ৪৫ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল।

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ৫২ রান খরচায় একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া অ্যানরিচ নর্টজে ৩টি এবং মার্কো জানসেন নেন ২ উইকেট।

জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার আর সারেল এরউই দুজনই অপরাজিত ৭ রানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ