1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ফের হোঁচট লিভারপুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৯ Time View

আগের ম্যাচে ফুলহামের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে কোনোমতে ড্র করেছিল লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও হোঁচট খেল অলরেডরা।

অ্যানফিল্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে ডারউইন নুনেজ লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুল।

অথচ ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছিল জার্গেন ক্লপের দল। মোট ২৪টি শট নেয় তারা, তবে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। স্বাগতিকদের অগোছাল ফুটবলের সুবিধা নিয়ে ম্যাচের ৩২ মিনিটে উল্টো এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।

উইলফ্রেদ জাহার গোল নিয়েই বিরতিতে যায় প্যালেস। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নুনেস, দশজনের দলে পরিণত হয় লিভারপুল। তবে এর চার মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লুইস দিয়াস।

এরপর আরও অনেক সুযোগ তৈরি করেছে লিভারপুল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মোহামেদ সালাহ। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রেডদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ