1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।

সোমবার (১৫ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৭৬ পিস ইয়াবা, ১৬৬ গ্রাম হেরোইন, ১৭৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ২৮ লিটার বিদেশি মদ ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ