1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

সিরিজ জয়ের সুবাস পাচ্ছে আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪৭ Time View

আফগানিস্তান : ১২২/৮ (২০.০ ওভারে)
আয়ারল্যান্ড : ১২৩/৫ (১৯.০ ওভারে)
ফল : আয়ারল্যান্ড ৫উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জস লিটল (আয়ারল্যান্ড)।

মঙ্গলবার রাতে আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টা ছিল প্রতীক্ষিত। ৯ বছর পর ৭ উইকেটে জিতে চাঙ্গা আয়ারল্যান্ড প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টোয়েন্টি-২০ সিরিজ জয়ের আবহ পাচ্ছে।

৫ ম্যাচের সিরিজে বেলফাস্টে জয় দিয়ে শুরু করে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে ২-০ তে এগিয়ে গেছে আয়ারল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন চ্যালেঞ্জিং স্কোর পায়নি আফগানিস্তান। জস লিটল (২/১৮), মার্ক এডেয়ার (২/১২),কার্টিস ক্যাম্পার (২/১৩) এবং ডিলানির (২/১৯) বোলিংয়ে ১২২/৮-এ থেমেছে আফগানিস্তান।

এক পর্যায়ে আফগানিস্তানের স্কোর ছিল ৬৯/৫, সেখান থেকে ৬ষ্ঠ জুটির ৩০ রানের পার্টনারশিপে তিন ডিজিটের নাগাল পেয়েছে আফগানিস্তান। হাসমাতউল্লাহ শাহিদী (৩৬) ছাড়া কারো ব্যাটিং ভরসা দেয়নি।
এদিনও টি-২০’র বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান, টি-২০’র নাম্বার ওয়ান অলরাউন্ডার মোহাম্মদ নবী, টি-২০’র অন্যতম সেরা অফ স্পিনার মুজিব জাদরান আইরিশ ব্যাটারদের ঝাঁকুনি দিতে পারেননি। রশিদ খানের কেটেছে এদিন উইকেটহীন (০/২৭)।
১২৩ রানের চ্যালেঞ্জে ৭ রানের মাথায় পল স্ট্রিলিং ফিরে গেলেও (৪) দুর্ভাবনায় পড়তে দেননি অধিনায়ক বালব্রিন। প্রথম ম্যাচের ম্যাচ উইনার (৩৮ বলে ৫১) আইরিশ অধিনায়ক দ্বিতীয় ম্যাচেও ম্যাচ উইনার (৩৬ বলে ৬ চার, ১ ছক্বায় ৪৬)।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রানে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার ক্যাপ্টেন্স নক-এ আয়ারল্যান্ডের জয়ের পথ সুগম হয়েছে। ১৯তম ওভারের শেষ বলে ফজল হক ফারুকীকে ছক্কায় ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে সিরিজ জয়ের আবহ তৈরি করেছে আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ