1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত অসত্য বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৪ Time View

সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের বিষয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি বলে দেশটির রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ‘অসত্য’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, ‘তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড) অসত্য কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য)। তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আমি বলেছি, আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে অসত্য কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের গভর্নর সাহেব আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর বলবো।

এর আগে বুধবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিকাব টক’-এ নাথালি চুয়ার্ড বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। সুইজারল্যান্ড কালো টাকা রাখার স্বর্গরাজ্য নয়। এ বিষয়ে অনেক ভুল ধারণা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ