1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৩ Time View

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।

মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জনে।

এছাড়া একই সময়ে সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪ হাজার ৮০৬টি নমুনা।

এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ