1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

অধিনায়কত্ব নিয়ে কোনো চাপেই নেই বিসিবি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

জিম্বাবুয়ে সফরে যারপরনাই ব্যর্থতার পর বিশ্রামের নাম করে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। বলা হয়েছিল, এটা আপাতত। কিন্তু আদতে যে রিয়াদকে আর নেতৃত্বে রাখা হবে না তা বোঝা গিয়েছিল তখনই। নতুন অধিনায়ক হিসেবে নিয়ে আসা হলো নুরুল হাসান সোহানকে।

জিম্বাবুয়ে সফর দিয়ে সোহানের যাত্রা শুরু। বিসিবির ভাবনা ছিল দীর্ঘমেয়াদে কাউকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা। সে ক্ষেত্রে সোহান কেমন করে, সেটা দেখা ছিল প্রথম উদ্দেশ্য। কিন্তু দুর্ভাগ্য, জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় ম্যাচেই ইনজুরির শিকার হলেন সোহান।

শেষ ম্যাচে অধিনায়ক করা হলো মোসাদ্দেক হোসেন সৈকতকে। তার নেতৃত্বে বাংলাদেশ শেষ ম্যাচে বাজেভাবে হারলো। সামনেই এশিয়া কাপ। গুঞ্জন ছিল, সাকিব আল হাসান দলে ফিরবেন এবং তাকেই হয়তো অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হবে। যেটা অন্তত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত স্থায়ী হবে।

কিন্তু বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি করে সাকিবের দলে জায়গা পাওয়াই অনিশ্চিত হয়ে গেলো। এমনকি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল না করলে তাকে নিষিদ্ধও করতে পারে বিসিবি- এমন হুমকি দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি পাপন।

তো, আগামীকালই (শুক্রবার) যেহেতু এশিয়া কাপের দল ঘোষণা হবে, তাহলে বাংলাদেশ দলের অধিনায়ক হবেন কে? আজ নিজের কার্য্যালয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন, তারা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে কোনো চাপের মধ্যে নেই।

তিনি বলেন, ‘কোনো চাপ (টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে) নেই। আমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছে। রিয়াদ, সাকিব, আমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছে। দুর্ভাগ্যজনকভাবে এরা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিতই না।’

পাপনের কথা হচ্ছে, আগে মন-মানসিকতা পরিষ্কার থাকতে হবে। এরপর বাকি সব সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। আমাদের কপাল খারাপ হয়তো, আমাদের ভালো খেলোয়ায়ড়েরা যদি খেলতে না পারে। শুধু তো এ জন্য না, ইনজুরির কারোণেও তো অনেকে খেলতে পারছে না। লিটন দাসকে আমরা মিস করবো না? এখন সবচেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড় সে। সোহানকে মিস করবো না? রাব্বি নাই…, টি-টোয়েন্টি স্কোয়াডের পুরো জিনিসটাই বদলে গেছে। এটা খেলারই অংশ, আমাদের এটা মেনে নিতে হবে।’

দীর্ঘ মেয়াদে টি-টোয়েন্টির জন্য একজন অধিনায়ক নির্বাচন করতে চাচ্ছে বিসিবি। সে কথাই পাপন জানিয়ে দিয়েছেন আজকের সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘আমরা এখন ছোট ছোট করে না, দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছি। সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কি হয়! মনে করলাম একটা ছেলেকে দিব, ও যদি স্কোয়াডেই না থাকে, এটা শুধু সাকিব না…, তাহলে ওকে দিয়ে লাভ হল কি অধিনায়কত্বটা? তার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি। আজকে না করে আগামীকাল দলটা জানিয়ে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ