1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

যানবাহনে মাসে ১৪০ লিটারের বেশি তেল ব্যবহার নয় : অর্থ বিভাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৪৮ Time View

মাসে ১৪০ লিটারের বেশি জ্বালানি তেল ও গ্যাসচালিত যানবাহনে সর্বোচ্চ ২১০ ঘনমিটারের বেশি গ্যাস ব্যবহার করতে পারবে না অর্থ বিভাগ এবং তার অধীন দপ্তরগুলোর যানবাহন।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা-৬।

আদেশে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং অর্থ বিভাগের বাজেট-১ অনুবিভাগের বাজেট-১ অধিশাখার ২১ জুলাইয়ের পরিপত্র মোতাবেক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ বিভাগ এবং অধীন দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীদের ন্যূনতম ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় অত্যাবশ্যক। এ প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় করার নিমিত্তে যানবাহনসমূহের চালক এবং ব্যবহারকারীদের জ্বালানি ব্যবহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে আরও বলা হয়, প্রতিমাসে অকটেন, পেট্রল এবং ডিজেল সর্বোচ্চ ব্যবহার করতে পারবে ১৪০ লিটার। এছাড়া গ্যাসচালিত যানবাহনে সর্বোচ্চ ২১০ ঘনমিটার গ্যাস ব্যবহার করতে পারবে। অর্থ বিভাগের সহকারী সচিব মো. রুহুল আমিন মল্লিকের সই করা আদেশটি অতীব জরুরি এবং অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এ আদেশের পরিপ্রেক্ষিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে গত ৭ আগস্ট একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে সংস্থাটি জানায়, অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অর্থ বিভাগ এবং অধীন দপ্তরসমূহে ব্যবহৃত যানবাহনসমূহের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন শাখা-৬ এর চিঠিটি সিজিএ মূল কার্যালয়ের সব কর্মকর্তা, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স-এর সব অফিসার, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কার্যালয়ে আদিষ্ট হয়ে পৃষ্ঠঙ্কন করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ