1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী ৫ স্থানীয় নির্বাচনে খরচ কত, জানালেন প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৯ Time View

নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান-২-এ লেকশোর হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত রাজনৈতিক ই-লার্নিং প্ল্যাটফর্মের জাতীয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, আমরা নির্বাচন বর্জন ও প্রতিহতের সংস্কৃতি লালন করি।

হাছান মাহমুদ বলেন, দেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোন একক দলের দায়িত্ব নয়। সকল রাজনৈতিক দলের দায়িত্ব গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখা। আমাদের গত ৫০-৫১ বছরের ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তখনই হুমকির মুখে পড়েছে, যখন কেউ অস্ত্র উঁচিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে। অস্ত্র উঁচিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আবার ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠিত হয়েছে তখন আমাদের দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।

গণতান্ত্রিক রীতি-নীতির চর্চার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও রীতি-নীতির চর্চা সম্মিলিত রাজনৈতিক দায়িত্ব। নির্বাচন এলে আমরা যদি নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করি তাহলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। আমি আশা করব, আমরা নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবো। সবকিছুতে না বলার রাজনৈতিক সংস্কৃতি এটি আমাদের রাজনীতিতে তিক্ততা বাড়িয়েছে। আমি আশা করি, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ